Thursday, February 9, 2012

Channel



আজকের আমরা channel নিয়ে আলোচনা করবযদি আমরা Up trend down trend এই দুই ধারাকে কেন্দ্র করে যদি সমভাবে দুটি রেখা অঙ্কন করি তবে আমরা একটি channel পেয়ে যাইঊর্ধ্বগতির (ascending) চ্যানেল পেতে হলেup trend বরাবর সমভাবে দুটি রেখা টেনে যেতে হবে, যা সম্প্র্রতি তার শীর্ষ অবস্থানকে স্পর্শ করেছে এটি তৈরির সময় আপনিtrend line-ও পেয়ে যাবেননিম্নগতির (descending) চ্যানেল পেতে হলে down trend বরাবর সমভাবে দুটি রেখা টেনে যেতে হবে, যা সম্প্র্রতি তার তলদেশকে স্পর্শ করেছেআপনি চ্যানেল ও ট্রেন্ড লাইন একইসঙ্গে পেয়ে যাবেনযখন দাম নিচের ট্রেন্ডলাইনটিকে স্পর্শ করে তখন তা ক্রয়ের স্থান (buying area) হিসেবে বিবেচিত হয়যখন দাম ওপরের ট্রেন্ডলাইনটিকে স্পর্শ করে তখন তা বিক্রয়স্থান selling area) হিসেবে বিবেচিত হয়
চিত্রটিতে দেখুন Trend-গুলোকে Up trend and Down trend অনুযায়ী ভাগ করা হয়েছেএর জন্য একটি নিচে এবং ওপরে দুটি দাগ দিয়ে Channel তৈরি করা হয়েছেএই Channel-এর উপকারিতা হলো আপনি অনেক সহজে Trend line পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন বাজার কোনদিকে যাচ্ছেফলে, আপনার সিদ্ধান্ত নিতে কোনোরকম বিলম্ব হবে নাসেইসঙ্গে পরবর্তী বাজার কেমন হতে পারে, সেই সম্পর্কে-ও আপনি কিছু আগাম ধারণা পেতে পারেনChannel-এর উপকারিতা হচ্ছে আপনি একটি শেয়ার ক্রয় করার সময় তারsupport level থেকেই ক্রয় করতে পারবেন এবং একটি লম্বা সময় পর্যন্ত অবস্থান নিতে পারবেনআবার যদি Down Channel শুরু হয়ে যায়, তখন আপনি Short sell করে loss কিছুটা কমাতে পারেন এবং আবার কম দামে ওই শেয়ারটি buy back করে কিছু মুনাফা করতে পারেনএসব নির্ভর করছে আপনার কৌশলের ওপরআপনিই ঠিক করতে পারেন আসলে কোন পন্থা অবলম্বন করবেন

Chaikin Oscillator

আজ টিউটোরিয়াল কর্নারে আমরা Chaikin Oscillator নিয়ে আলোচনা করবএই Chaikin Oscillator-টি Accumulation Distribution Line-এর momentum পরিমাপ করে এবং এই পরিমাপের জন্য Chaikin Oscillator-টি MACD formula ব্যবহার করে থাকে এটি একটি ইন্ডিকেটরের ইন্ডিকেটর হিসেবে কাজ করে থাকেমূলত Chaikin Oscillator-টি হচ্ছে Accumulation Distribution Line-এর ৩ দিন এবং ১০ দিনের Exponential Moving Average-এর পার্থক্যঅন্যান্য indicator-এর মতো এই Indcator-টি ও trend chaning নির্দেশনা দিয়ে থাকেChaikin Oscillator-টি দিক নির্দেশনা দেয়, যখন zero line-এর ওপরে অথবা নিচে crossover হয়   
এই ব্যবহার করে খুব সাধারণভাবে ক্রয় এবং বিক্রয় করা যায়ক্রয় এবং বিক্রয়ের সিদ্ধান্তটি positive অথবা negative মানের ওপর নির্ভর করে থাকেক্রয়ের চাপ বেশি লক্ষ করা যায়, যখন indicator-টি positive থাকে ঠিক একইভাবে বিক্রয়ের চাপ বেশি থাকে, যখন indicator-টি negative থাকে
পাশের চিত্রটি ভালোভাবে খেয়াল করলে আমরা ক্রয় এবং বিক্রয়ের নির্দেশনা বুঝতে পারবএকটু লক্ষ করুন February মাসের দিকে Indicator-টি ঊর্ধ্বমুখী হচ্ছিল এবং একটি ভালো ক্রয়চাপ ছিলএই সময় যদি কেউ শেয়ার কিনেন, তবে সে অনেকটা ঝুঁকি মুক্ত থাকতে পারবেনআবার লক্ষ করুন, গধু মাস থেকে বিক্রয়চাপ বেশি ছিল বিধায়  শেয়ারের দাম কমে যাচ্ছিল এবং সেই সময় আপনি কিন্তু শেয়ার বিক্রয় করে মুনাফা তুলে নিতে পারেনএই ইন্ডিকেটরটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ট্রেড করতে পারবেনতবে আপনি আরও ভালো ফল পাবেন যদি এই ইন্ডিকেটরের সঙ্গে আরও কিছু ইন্ডিকেটরের সমন্বয় করে ব্যবহার করেন, যেমন May  এবং MACDএটি সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে আপনি কোন কোন ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করবেন এবং আপনার অবশ্যই একটি আলাদা Trading Strategy রাখা উচিত 

Average True Range

পর্ব - :
 
Average True Range indicator-টি দামের গতি সময় কোনোটাই নির্দেশ করে না, শুধু দাম পরিবর্তনশীলতার (volatility) ডিগ্রি নির্দেশ করে। এই indicator-গুলো সবসময় বিষয় অনুযায়ী ব্যবধান (gap) এবং limit move সড়াব দেখায়। limit move তখনই সংঘটিত হয়, যখন একটি কমোডিটি তার অনুমোদিত সর্বোচ্চ সীমা পর্যন্ত ওঠানামা করে এবং পরবর্তী সেশন না আসা পর্যন্ত আব ট্রেডে অংশগ্রহণ করে না। এর ফলে সৃষ্ট বার কিংবা ক্যান্ডেল স্টিক ছোট ড্যাশে পরিণত  হয়। নিম্নলিখিত তিনটি value-এর উপর ভিত্তি করে True range নির্ধারিত হয়।
চলতি সর্বোচ্চ সর্বনিম্ন মূল্যের পার্থক্য (high & low)
পূর্ববর্তী সমাপ্তি মূল্য এবং চলতি (current) সর্বোচ্চ মূল্যের পার্থক্য।
পূর্ববর্তী সমাপ্তি মূল্য এবং চলতি সর্বনিম্ন মূল্যের পার্থক্য।
যদি চলতি (current) সর্বোচ্চ সর্বনিম্নের পরিধি বৃদ্ধি পায়, তবে এটি True range হিসেবে ব্যবহৃত হওয়ার সুযোগ থাকে। আর যদি চলতি (current) সর্বোচ্চ সর্বনিম্নের পরিধি ছোট হয়, তবে এটি অন্য দুটি পদ্ধতির মতো True range ক্যালকুলেশনে ব্যবহৃত হয়। শেষের দিকে দুটি সম্ভাবনা তৈরি হয়, যখন পূর্ববর্তী সমাপ্তি মূল্য চলতি (current) সর্বোচ্চ মূল্যের চেয়ে বেশি থাকে। (যা limit move অথবা gap নেমে আসাকে ইঙ্গিত করে)
চিত্রে দেখতে পাই িনটি অবস্থাতেই TR চলতি সর্বোচ্চ/সর্বনিম্ন-এর উপর নির্ভর  করছে না। লক্ষ করুন, তিনটি দৃষ্টান্তেই সীমার স্বল্পতা রয়েছে এবং দুটি দৃষ্টান্তে একটি গুরুত্বপূর্ণ gap পরিলক্ষিত হচ্ছে।
. ব্যবধান (gap) বৃদ্ধি, যা একটি স্বল্প সীমা (gap) সৃষ্টি করে। পূর্ববর্তী সমাপ্তি মূল্য এবং চলতি সর্বোচ্চ মূল্যের পার্থক্যের উপর ভিত্তি করে TR মান নির্ণয় করা হয়।
ব্যবধানের (gap) হ্রস্বতা, যা একটি স্বল্প সীমা (high/low) সৃষ্টি করে। পূর্ববর্তী সমাপ্তি মূল্য এবং চলতি সর্বনিম্ন মূল্যের পার্থক্যের উপর ভিত্তি করে TR  মান নির্ণয় করা হয়।
. তা সত্ত্বেও পূর্ববর্তী সর্বোচ্চ/সর্বনিম্ন পরিধির মধ্যে চলতি সমাপ্তি মূল্য অন্তর্ভুক্ত থাকে

 

পর্ব- :





১ম পর্বে আমরা Average True Range নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা এটির calculation দেখব এবং এর ব্যবহারিক প্রয়োগ দেখব। আমরা জানি, মূলত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে calculation করা হয়। বিষয় গুলো হচ্ছে : . চলতি সর্বোচ্চ সর্বনিম্ন মূল্যের পার্থক্য (high & low), . পূর্ববর্তী সমাপ্তিমূল্য এবং চলতি (current) সর্বোচ্চ মূল্যের পার্থক্য, . পূর্ববর্তী সমাপ্তিমূল্য এবং চলতি সর্বনিম্ন মূল্যের পার্থক্য। সাধারণত ATR ১৪ দিনের ডাটার ওপর ভিত্তি করে সৃষ্টি হয় এবং দিনের মধ্যবর্তী সময়, দৈনিকসাপ্তাহিক মাসিক ভিত্তিতে এটি নির্ণীত হতে পারে। উদাহরণস্বরূপ, ATR দৈনিক ডাটার ওপর নির্ভরশীল। কারণ, সবকিছুর শুরু রয়েছে, প্রথম TR value পেতে হলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মূল্যকে বাদ দিতে হবে। আর প্রথম ১৪ দিনের ATR হচ্ছে দৈনিক ATR value-এর গড়, যা আগের ১৪ দিনে সংঘটিত হয়েছিল। এর পরে Wilder (ইন্ডিকেটরটির জনক) ডাটাকে আরও সঠিকভাবে পেতে পূর্ববর্তী ATR value যুক্ত  করেছেন। ২য় পরবর্তী ১৪ দিনের ATR value-এর ক্যালকুলেশন নিচে বর্ণিত হলো।
. পূর্ববর্তী ১৪ দিনের ATR-কে ১৩ দিয়ে গুণ, . একেবারে চলতি ATR value যুক্ত করতে হবে, . ১৪ দ্বারা বিভাজন করতে হবে। চিত্রে আমরা ATR বিষয়টি দেখতে পাচ্ছি। ভালোভাবে লক্ষ্য করলে  দেখবেন, যখন ATR ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল Average True Range-এর তুলনায় এবং শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছিল। আবার যখন ATR নিম্নমুখী হয়ে উঠেছিল Average True Range-এর তুলনায় এবং শেয়ারটির দামও কমে যাচ্ছিল। এভাবে একটি শেয়ারের ATR খুব সহজেই নির্ণয় করা যায়

Aroon

Aroon ইন্ডিকেটরটি হচ্ছে কোনো শেয়ারের ট্রেন্ড নির্ণয় করার একটি পদ্ধতি। এই ইন্ডিকেটরটি বুঝায় একটি শেয়ার কী ট্রেন্ডে রয়েছে অথবা নতুন করে ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে কি না এবং ট্রেন্ডটি কতটা মজবুত হতে পারে। এই ইন্ডিকেটরটি  এক সঙ্গে দুইটি সংকেত দিয়ে থাকে। একটি হচ্ছে Aroon-Up এবং Aroon-Down একটি ২৫ দিনের Aroon-Up শেষ ২৫ দিনের সর্বোচ্চ দাম পরিমাপ করে থাকে এবং Aroon-Down এর ক্ষেত্রে শেষ ২৫ দিনের সর্বনিম্ন দাম পরিমাপ করা হয়। এই ইন্ডিকেটরটি গতানুগতিক momentum oscillators ইন্ডিকেটর থেকে কিছুটা আলাদা। আলাদা হবার প্রধান কারণটি হচ্ছে এই ইন্ডিকেটরটি দামের থেকে সময়ের ওপর বেশি জোর দিয়ে থাকে। সাধারণত এই ইন্ডিকেটরটি সেন্ট্রাল লাইনের (৫০) ওপরে এবং নিচে ওঠানামা করে থাকে। এর  সর্বোচ্চ সীমা হচ্ছে ১০০ এবং সর্বনিম্ন সীমা হচ্ছে ০। একটি ফ্লো যদি ঊর্ধ্বমুখী হয়ে ১০০ এর দিকে যেতে থাকে, তবে বুঝতে হবে একটি নতুন ট্রেন্ড তৈরি হবে  অথবা হতে যাচ্ছে। এবং অন্য ইন্ডিকেটরটি এই ট্রেন্ডটিকে নিশ্চিত করবে নিম্নমুখী হয়ে।
সাধারণত তিনটি ধাপে একটি ট্রেন্ড সংগঠিত হয়ে থাকে। প্রথমে লাইনটি ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে, তারপর লাইনটি ৫০ পয়েন্টের লাইন ক্রস করবে এবং শেষ ধাপে ১০০ লাইনের দিকে পৌঁছে যাবে। তবে মনে রাখতে হবে Aroon ইন্ডিকেটরটি সময় নিয়ে কাজ করে দাম নিয়ে নয়।  চিত্রে দেখযাচ্ছে Aroon প্রথম ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দিয়েছিল, যখন Aroon-Up ইন্ডিকেটরটি Aroon-Down কে ক্রস করে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত ছিল এবং ৫০ পয়েন্ট লাইন ক্রস করে ১০০ পয়েন্ট পর্যন্ত পৌঁছে ছিল। ঠিক তখনো Aroon-Down নিম্নমুখী প্রবণতায় ছিল। আপনি খেয়াল করলে দেখবেন, তখন শেয়ারটির দাম বেড়েছিল এবং যখন Aroon-Down ইন্ডিকেটরটি Aroon-Up কে ক্রস করে এবং ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, তখন শেয়ারটির দাম কমে ছিল। অর্থা আপনাকে দুইটি ইন্ডিকেটরটি ব্যবহার করতে হবে একটি ট্রেন্ড বুঝার জন্য

Advance Decline Ratio

Advance Decline Ratio ইনডিকেটরটি মূলত মার্কেটের advancing moment এবং declining moment ব্যবহার করে momentum নির্ণয় করতে সাহায্য করে থাকেসাধারণত মার্কেটের যেসব শেয়ারগুলোর দাম বেড়েছে এবং যেসব শেয়ারের দাম কমেছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা  Advance/Decline Ratio টি বের করতে পারিএখানে মূল্য বৃদ্ধি বলতে সেই দিনের প্রারম্ভিক মূল্য থেকে সমাপনি মূল্য বেশি হবে এবং মূল্য হ্রাস বলতে সেই দিনের প্রারম্ভিক মূল্য থেকে সমাপনি মূল্য কম থাকবেADR indicator টি সাধারণত ব্যবহৃত হয় বাজারে overbougth এবং oversold চিহ্নিত করার জন্যOverbougth অবস্থা বুঝায় বাজারে কিছু aggressive buyer রয়েছে যারা শেয়ারটি Overbougth থাকার পরও কিনছিলেন
 একইভাবে oversold অবস্থা বুঝায় বাজারে কিছু aggressive seller ছিল এবং তারা কম দামে শেয়ার বিক্রয় করছিলেনঅন্যান্য Momentum ইনডিকেটরের মতো এ ইনডিকেটরটিও একইভাবে overbougth এবং oversold খুঁজে পেতে সাহায্য করে থাকে একটি down trend মার্কেটে বিনিয়োগকারীরা ADR ব্যবহার করে থাকেন, সেই  down trend কতটা মজবুত এবং কত দিন স্থায়ী হবে সেই বিষয়টি বুঝার জন্যযদি ADR নিচের দিকে নেমে আসতে থাকে এবং দামও কমতে থাকে তবে বুঝা যাবে  down trend টি শক্তিশালী হবে এবং যদি ADR ওপর দিকে উঠতে থাকে এবং দামও কমতে থাকে, তবে বুঝা যাবে  down trend টি বেশি মজবুত না এবং বেশি দিন স্থায়ী হবে না
সার সংক্ষেপে বলা যায় - ১. যখন ADR ঊর্ধ্বমুখী থাকে এবং যদি শেয়ারের মূল্যও বাড়তে থাকে তবে সেটি হবে healthy trend২. যখন ADR নিম্নমুখী থাকে এবং যদি শেয়ারের মূল্যও কমতে থাকে, তবে সেটি হবে healthy downtrend৩. যখন মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক দেখা যায় তখন সেই trend টি বেশি দিন স্থায়ী হয় না